Skip to main content

কুকশিম

৭। ফুলের নাম : কুকশিম
ছোটো কুকশিম, সাহাদেবী, ডনকুনি, ইত্যাদি।
Ash-coloured Fleabane, Purple Fleabane
Vernonia patula
Image result for Vernonia patula

Image result for Vernonia patula
আরো নামঃ ছোটো কুকশিম, সাহাদেবী, ডনকুনি।


কুকুরশুংগা বা বড় কুকশিম। খুবই সুন্দর দেখতে। কাশফুলের মতো একটা আভা আছে ফুলে। জোরে বাতাস এলে উড়তে শুরু করে।

ফুলের নাম- কুকশিম
বৈজ্ঞানিক নাম- Vernonia patula

ফুলের নাম- কুকশিম(Kuksim)

বৈজ্ঞানিক নাম- Vernonia cinerea

পরিবার- Asteraceae

অন্যান্য নাম- Little ironweed, Purple feabane • Hindi: Sahadevi सहदेवी • Marathi: Sadodi • Tamil: பூவங்குருந்தல் Puvamkuruntal • Telugu: Sahadevi

এটি একধরণের আগাছা। আমাদের দেশে সচরাচরই এদের দেখা মিলে। বীজের মাধ্যমে এদের বংশবিস্তার ঘটে। সাদা ও হালকা বেগুনী- এই দুই রঙের ফুল হতে দেখা যায়।

আগাছা হলেও এর ঔষধি গুণ বিদ্যমান। পেটের অসুখ যেমন- পেঁট ব্যথা, ডায়রিয়া; ইউরিনারী ট্রাক্টের বিভিন্ন সমস্যা, কোলনের বিভিন্ন রোগের চিকিৎসায় পাতার রস ও ক্বাথ উপকারী।


কুকসিম বা কুকসিমে ফুল (খেলাবাটির ফুল কপি)
আমাদের বাড়ির পিছনে পাঁচিলঘেরা অনেকখানি পোড়ো জমি, আমরা বলি প্রতাপবাগান।
ওই প্রতাপ অধিকারী ছিলেন আমার বাবার পিসতুতো ভাইপো, মানে সম্পর্কে আমাদের দাদা। কিন্তু বয়সে তিনি আমার বাবার চেয়েও বড়।
প্রতাপবাগানের সেই পুরানো পাঁচিলের গায়ে ঋতু অনুসারে বছরের বিভিন্ন সময়ে নানা রকমের গাছপালা জন্মায়। এত রকমের গাছ, আর এত তাদের বৈচিত্র্য যে শুধু ওই পাঁচিল-উদ্ভিদ নিয়েই একটি গোটা বই লিখে ফেলা যায়।
অক্টোবরের গোড়া থেকে এই পার্পল রঙের ফুলে পাঁচিল ভরে যায়। ভারী সুন্দর ফুলগুলি। ছোট ছোট ফুল। ফুল শুকিয়ে গেলে কদমচাঁট পাকা চুলওলা বুড়ো মানুষের মাথার মতো লাগে। সাদা কদম ফুল যেন! সেই সাদা আঁশ গুলি বীজ বুকে নিয়ে ড্যান্ডেলিয়নের মতো উড়ে যায়, ছড়িয়ে পড়ে।
গাছ এক-দেড় ফুট উঁচু হয়, নিচের দিকে ছোট ছোট সবুজ পাতা থাকে। ফুলের সময় হলে কাঠির মতো একটি পুষ্প মঞ্জরী সোজা উপরে উঠে যায়, এবং শাখাপ্রশাখায় ভাগ হয়ে যায়। সেই অংশটি প্রায় পত্রশূন্য। কখনো কখনো তাতে একটি দুটি মঞ্জরীপত্র লেগে থাকে। পত্রবর্জিত সেই মঞ্জরীটিও দেখতে ভারী সুন্দর। কাঠির আগায় রাশি রাশি ফুলের শোভা অপরূপ লাগে।
চুন বা ক্যালসিয়াম এর প্রিয় খাদ্য। তাই চুন-সুরকির গাঁথুনি পাঁচিলে এই গাছ যত ভালো হয়, সিমেন্টের দেওয়ালে তেমন নয়।
ফুলটির নাম কুকসিম বা কুকসিমে ফুল।
এর ইংরাজি নাম Little ironweed বা Purple fleabane.
এসটেরাসিয়া (Asteraceae) পরিবারের গাছটির বৈজ্ঞানিক নাম ভারনোনিয়া সিনেরিয়া (Vernonia cinerea).

তথ্যসূত্র- ইন্টারনেট

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...