Skip to main content

Wooly Congea


ফুলের নাম- Wooly Congea, Wooly Shower Orchid, Shower of Orchids

বৈজ্ঞানিক নাম- Congea tomentosa
পরিবার- Lamiaceae
বাংলা নাম পাওয়া যায়নি। ভারতীয় প্রজাতি। কাষ্ঠলতা, বড় ঝাড়। কচি কান্ড বাদামি ও রোমশ। পাতা ডিম্বাকার বা ডিম্ব-আয়তাকার, অখন্ড, দুপাশই রোমশ, নিচ বেশি, বিন্যাস বিপ্রতীপ। শীত ও বসন্তে ফুল। ডালের আগায় মঞ্জরীতে ফুলের গোড়ার কোমল রোমশ ব্র্যাক্টের জন্যই লতাটি আকর্ষী। এই ব্র্যাক্ট রঙ বদলায়, প্রথমে হালকা গোলাপী, পরে ল্যাভেন্ডার ও সবশেষে ধূসর বর্ণের হয়। কলম ও দাবাকলমে চাষ। বছরে অন্তত একবার ছাঁটা ভাল।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
ছবি- নেট

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)