ফুলের নাম- Purple Shamrock, False shamrock, Love plant
বৈজ্ঞানিক নাম- Oxalis triangularis
পরিবার- Oxalidaceae
ব্রাজিলের প্রজাতি। জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট। অল্প রোদ থাকে এমন জায়গায়ও গাছগুলো বেশ ভালো মানিয়ে নিতে পারে। এরা বীরুৎ জাতীয়, লম্বায় ৭-১০ ইঞ্চি এবং আশেপাশে ১০-১২ ইঞ্চি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। গাছগুলোর পাতা বেগুনি রঙের, উল্টো ত্রিভুজাকৃতির। সাদা বা হালকা গোলাপি ফুল ফোটে। বিভিন্ন রঙ বা ডিজাইনের কয়েকটি জাত আছে। বীজ বা মূল(আদা/রাইজোম) এর মাধ্যমে নতুন চারা করা যায়।
ছবি- নেট

Comments
Post a Comment