Skip to main content

এশিয়ান মাজুস বা জাপানী মাজুস



আমাদের বাগানে স্বর্ণ চাঁপার টবে এই ছোট্ট সুন্দরী ফুলটির নাম এশিয়ান মাজুস বা জাপানী মাজুস (Asian mazus / Japanese mazus).

আর, বৈজ্ঞানিক নাম মাজুস পুমিলাস (Mazus pumilus). গাছটি কুকুর ফুল পরিবারের সদস্য।

আমার সব টবে এদের অবাধ গতিবিধি। মাঝেমাঝে মনে হয় তুলে দিই, কিন্তু গাছটি এতই নিরীহ, এতই ছোট যে বড্ড মায়া হয়। একটি আঙুলের ডগায় পাঁচটি মাজুস ফুল স্বচ্ছন্দে রাখা যায়, এতই ছোট। ফুলের সাদা ও পার্পল রঙের পাপড়ির ওপর হলুদের ফোঁটা এক আশ্চর্য সৌন্দর্য সৃষ্টি করে।

এর শিকড় বেশি গভীরে যায় না। দৈনন্দিন গাছে জল দেওয়ার পর ভিজে মাটিতে একটু টান দিলেই গোড়া শুদ্ধু মাজুস উঠে আসে। এমনও হয়েছে, হয়তো তুলে ফেলে দিয়েছি, কিন্তু ছাদ থেকে নেমে আসার সময়কি মনে করে কুড়িয়ে নিয়ে আবার পুঁতেও দিয়ে এসেছি। ফুল যেন আমাকে ডেকে বলে, আমি তো কোনো ক্ষতি করিনি। আমার প্রাণে সেই কান্না বাজে।

মাজুসের কান্ড দুর্বল, তাই বেশি উঁচু হতে পারেনা। ইঞ্চি দুয়েক উঠেই হেলে পড়ে। তারপর বেয়ে চলে।
এর পাতাগুলি সুন্দর। মসৃণ টেক্সচার, কিনারায় খাঁজ কাটা। সেই খাঁজগুলি আবার সিমেট্রিক্যাল। সে আরেক শোভা।

পাতার আরেক বৈশিষ্ট্য হলে তারা কলাপাতার মতো, কান্ডকে আবরণ করে গোড়া পর্যন্ত নেমে যায়। পরিভাষায় তাকে বলে decurrent leaf. গাছে যত কচি পাতা গজাতে থাকে, তত নিচের পাতাগুলি খুলে আসে।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...