Skip to main content

সিনেরারিয়া ( Cineraria)



সিনেরারিয়া ( Cineraria)
এর বৈজ্ঞানিক নাম হলো Pericallis × hybrida

নানান রঙের ফুল হয়- বেগুনি, সাদা, নীলচে বেগুনি, বেগুনি আর সাদা, নীলচে বেগুনি আর সাদা। দারুণ দারুণ সব রঙ! সুন্দর ফুল!
ফুলের নাম- সিনেরারিয়া
বৈজ্ঞানিক নাম- Pericallis × hybrida
পরিবার- Asteraceae
শীত ও বসন্তের বাগানে অতিথি সিনেরারিয়া। আদি নিবাস ক্যানারি আইল্যান্ড। ১৭৭৭ সালের কথা, ব্রিটিশ রয়েল গার্ডেনে Pericallis cruenta এবং P. lanata প্রজাতি থেকে একটি নতুন হাইব্রিড জাত তৈরি করা হল, যা তখনকার সময়ে Cineraria*hybrida নামে পরিচয় করানো হলো। পরবর্তীতে, উদ্ভিদবিজ্ঞানীরা এই গাছকে Pericallis গণের অন্তর্ভুক্ত করলেন।
গাছগুলো ১-৩ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। লম্বা ডাঁটার মাথায় থোঁকায় থোঁকায় ফুল ফোঁটে। নানান রঙের- বেগুনি, সাদা, নীলচে বেগুনি, বেগুনি আর সাদা, নীলচে বেগুনি আর সাদা দিয়ে সাজানো বাহারী ফুল, দারুন সব রঙ! সুন্দর ফুল! নার্সারী থেকে পছন্দের রঙের ফুল গাছ সংগ্রহ করতে পারেন।
ছবি- নেট

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)