ঝুলন্ত চিংড়ি/লাল-হলুদ হেলিকুনিয়া
বৈজ্ঞানিক নাম : Heliconia rostrata
পরিচিতি:
গাছ প্রায় ৪ মিটার পর্যন্ত উঁচু ও খাড়া হয়। পাতা কলাগাছের পাতার মতো, লম্বা ডাঁটার আগায় আয়তকার ফলক। মঞ্জরিপত্র বড়, নৌকাকার, লাল, আগা সবুজ। ঝুলন্ত মঞ্জরিধর এই প্রজাতিটির মঞ্জরিপত্র উজ্জ্বল লাল। ফুলের মধু হামিংবার্ডসহ অনেক পাখির প্রিয়। এরা ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। এটি বলিভিয়ার জাতীয় ফুল। সেখানকার স্থানীয় নাম, পাটুজু।

Comments
Post a Comment