সেঞ্চুরি প্ল্যান্ট বা শতাব্দী উদ্ভিদ
বৈজ্ঞানিক নাম: Agave americana
প্রচলিত নাম: centuryplant, maguey, বা আমেরিকান ঘৃতকুমারী।
পরিচিতি:
এটি একটি শোভাময় উদ্ভিদ হিসেবে বিশ্বব্যাপী চাষ হয়। এটা ১০ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে। মোথাযুক্ত ছোট কাণ্ডের গাছ এটি। সারা দেশেই জন্মে। পাতা লম্বা, কিনার হলুদ, মাঝখানে সবুজ। কিনারে কাঁটা আছে। মঞ্জরি অনেক বড়, ফুল হালকা হলুদ। ফলও ধরে। ফল গোলাকার। জুলাই-অক্টোবরে ফুল-ফল হয়। এটি শোভাবর্ধনকারী গাছ। জন্মস্থান মেক্সিকো।
Comments
Post a Comment