ডাকুর/কাঠমালতী
বৈজ্ঞানিক নাম: Kopsia fruticosa
পরিচিতি:
ডাকুর উজ্জ্বল সবুজ পাতার চিরসবুজ গাছ। গাছটির উচ্চতা চার মিটারের মতো হবে। ডিম্বাকার পাতার অগ্রভাগ এবং পেছনের দিকটা সুচালো। খুব শক্ত সে পাতা বের হয় জোড়ায় জোড়ায়। গুচ্ছবদ্ধ ফুল দেখে মনে হবে, তারা আপনার দিকে তাকিয়ে হাসছে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই গাছটিতে হালকা গোলাপি রঙের ফুল তারার মতো জ্বলজ্বল করে। ফুলের পাপড়ি হয় পাঁচটি। দেখতে অনেকটা জুঁই ফুলের মতো।
Comments
Post a Comment