Skip to main content

সালভিয়া



সালভিয়া
বৈজ্ঞানিক নাম: Salvia Splendens
পরিচিতি:
শীত মৌসুমের মনমাতানো ফুল। গাছ দুই ইঞ্চি থেকে দুই ফুট পর্যন্ত লম্বা হয়। জোড়ায় জোড়ায় লম্বা বোঁটার মাথায় পাতা হৃদয়াকৃতি। পাতার কিনারায় মিহি নকশা করা। এর লম্বা পুষ্পমঞ্জরি গাছের চেয়েও বড় হয়। পাতাহীন পুষ্পমঞ্জরি ফুলকলিতে ভরা থাকে। নিচের দিক থেকে ফুল ফুটতে ফুটতে ওপরের দিকে যায়। মজার বিষয় হলো সালভিয়ার ফুল, কলি, মঞ্জরি সবই একই রঙের। দেখে মনে হয় একটি ফুলের তোড়া।
সাধারণত টকটকে লাল সালভিয়াই দেখা যায় বেশি। খয়েরি, ভায়েলোট, ঘি-সাদা ফুলের দেখা কদাচিৎ মেলে।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)