এটি কোনো ফুল নয়। এটি গুস্তাভিয়া (Gustavia insignis) গাছের কচি পাতা।
গুস্তাভিয়া ফুলকে বলা হয় স্বর্গের পদ্ম। অপূর্ব সুন্দর দেখতে সে ফুল।
যত রকমের গুস্তাভিয়া আছে, আমি সবার ছবি পোস্ট করেছি। ক'দিন পরেই এরও ফুল ফুটবে। আবার তখন ছবি দেব। আজ শুধুই পাতা।
তবে গুস্তাভিয়ার ফুল কখনই এই অগ্রমুকুলে ফোটে না। সে ফোটে কাণ্ডের গায়ে, অশোক, কামরাঙ্গা ইত্যাদি ফুলের মতো।
আলিপুরের হর্টিকালচারের ছবি।
Comments
Post a Comment