Skip to main content

লঙ্কাজবা / মরিচফুল





লঙ্কাজবা
বৈজ্ঞানিক নাম: Malvaviscus Aboreus.
ইংরেজি নাম: Wax Mallow
পরিচিতি:
লঙ্কা জবার অন্য নাম মরিচফুল। আমাদের দেশের প্রায় সবখানেই অনায়াসে এ ফুল জন্মে। গাছ দেখতে জবা ফুলের গাছের মতোই। বিশেষ করে গ্রামাঞ্চলেই এ ফুল বেশি চোখে পড়ে। শীতের প্রথম দিকে যখন ফুল পাওয়া যায় না তখন লঙ্কা জবা ফোটে। তাই এর চাহিদা বেশি। পূজোর ফুল হিসেবে এবং মালা তৈরির জন্য এ ফুলের খুব সমাদর। ফুলের রঙ গাঢ় লাল, আকৃতি মরিচের মতো। তাই নাম হয়েছে লঙ্কাজবা বা মরিচফুল। এর অন্য জাতের গোলাপী রঙের ফুল দেখা যায়। এ ফুল ফোটে সারা বছর। তবে শীতের সময় একটু বেশি ফোটে।

Comments

Popular posts from this blog

বরুণ ফুল

  বরুণ ফুল 

Jhumko Lata, ঝুমকো লতা, Passion flower (Passiflora caerulea)

Jhumko Lata , ঝুমকো লতা, Passion flower ( Passiflora caerulea ) জংলি ঝুমকো ইংরেজি নাম: Wild Passion Flower বৈজ্ঞানিক নাম: Passiflora foetida পরিচিতি: এটি আরোহী লতা। আকর্ষীর মাধ্যমে কোনো ধারককে আঁকড়ে ধরে বেয়ে ওঠে। ফুল সুগন্ধি নয়, তবে দেখতে আকর্ষণীয়। পাতা একান্তর, দুটি খাঁজ রয়েছে। ফুল বেগুনি ও সাদা রঙের। বৃতি পাঁচটি, দল পাঁচটি এবং বৃতি নল থেকে কিছুটা খাটো। ফল পাকলে কমলা লাল বর্ণের হয়।এর পাকা ফল খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসাল। কিন্তু কাঁচা ফল বিষাক্ত ও ভক্ষণে মানা। বাংলাদেশ ছাড়া মিয়ানমার, শ্রীলঙ্কা, চীন, মাদাগাস্কার ও উত্তর অস্ট্রেলিয়ায় এ লতার বিস্তৃতি রয়েছে। বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে। প্যাশন ফ্লাওয়ার / ঝুমকোলতা বৈজ্ঞানিক নাম: Passiflora Incarnata পরিচিতি: এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছেরপাতা দেখতে হাতের তালুর মতো। পাতায় তিনটি খাঁজ আছে এবং প্রতিটি অংশ দেখতে আঙ্গুল সদৃশ। পাতার অগ্রভাগ সুচালো। পাতার কক্ষ থেকে লতা বের হয়। ফুল একক, সুগন্ধযুক্ত। বাতাসে একটা মৌতাতানো সুবাসিত গন্ধ ছড়ায়। হালকা বেগুনি রঙের পাপড়ি বাইরের দিকে সজ্জিত থাকে। এ গাছের ...

রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)

  রামধন চাঁপা (Ochna obtusa/squarrosa)