আমাদের ছাদে একটি গাজানিয়া ফুল, একটু একটু করে ফুটে উঠছে। পাপড়ি সবটুকু খুলে গেলে, নুয়ে নিচের দিকে হয়ে যাবে। মনে হবে গোড়ায় জল বসে মরেই গেল বুঝি গাছ।
একটু পরেই আবার সতেজ হয়ে ফুটে উঠবে। সারাদিন রোদ পোহাবে, তারপর বেলা পড়ে এলেই বুজে যাবে।
পরদিন ঠিক সক্কালবেলা ঘুম ভেঙ্গে নতুন করে আলো ছড়াবে সুন্দরী গাজানিয়া।
আমি বসে বসে দেখবো। আর ওকে না ছুঁয়েও অনেক অনেক আদর জানাবো।
Comments
Post a Comment